পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যার ভূগোল, ইতিহাস, প্রশাসন ও সংস্কৃতি নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। নিচে পশ্চিমবঙ্গ সাধারণ জ্ঞান (West Bengal GK)-এর ৬১টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো, যা WBCS, WBPSC, স্কুল সার্ভিস, রেলওয়ে, ব্যাংকিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১. পশ্চিমবঙ্গের ইতিহাস ও প্রশাসন সংক্রান্ত প্রশ্ন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় ১৯৪৭ সালে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডঃ বিধানচন্দ্র রায়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি?
উত্তরঃ পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ২৩টি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৫টি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা ১৬টি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা ৪২টি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা ২৯৪টি।
প্রশ্নঃ কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়?
উত্তরঃ কলকাতায় মেট্রোরেল চালু হয় ১৯৮৪ সালে।
প্রশ্নঃ সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় ২০১৯ সালে।
২. পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত প্রশ্ন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ ভারতের পূর্বদিকে অবস্থিত।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ।
প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।
প্রশ্নঃ জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা।
প্রশ্নঃ বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
উত্তরঃ আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কলকাতা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা পুরুলিয়া।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা।
প্রশ্নঃ ‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় ত্রিপুরা রাজ্যকে।
প্রশ্নঃ ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে তিনভাগে ভাগ করা যায়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু।
প্রশ্নঃ বক্সা কি?
উত্তরঃ বক্সা হলো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা গঠিত।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল উত্তর দিনাজপুর জেলার চোপড়া।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।
উত্তরঃ পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাস দার্জিলিং।
৩. পশ্চিমবঙ্গের নদনদী সংক্রান্ত প্রশ্ন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম লেখো।
উত্তরঃ পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদী দামোদর।
প্রশ্নঃ ‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ ‘বাংলার দুঃখ’ বলা হয় দামোদর নদীকে।
প্রশ্নঃ গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বর নদীর উপনদী।
প্রশ্নঃ দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ দামোদর নদীর প্রধান শাখা নদী মুণ্ডেশ্বরী।
প্রশ্নঃ গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন বদ্বীপ গঠন করেছে?
উত্তরঃ গঙ্গা নদী পশ্চিমবঙ্গে গাঙ্গেয় বদ্বীপ (গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ) গঠন করেছে।
প্রশ্নঃ বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
৪. পশ্চিমবঙ্গের অর্থনীতি, খনিজ ও শিল্প সংক্রান্ত প্রশ্ন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কয়লা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায় রানীগঞ্জে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রাবারের চাষ হয়।
প্রশ্নঃ কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে?
উত্তরঃ হরিণঘাটায় সরকারি দুধ তৈরির কারখানা আছে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প পাট শিল্প।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য ধান।
৫. পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য সংক্রান্ত প্রশ্ন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য পাখি শ্বেত কণ্ঠ মাছরাঙা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য গাছ ছাতিম।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য গৌড়ীয় নৃত্য।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী।
প্রশ্নঃ আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ আলিপুর চিড়িয়াখানা কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত।
৬. পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর সংক্রান্ত প্রশ্ন
প্রশ্নঃ উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ।
প্রশ্নঃ নদীয়া জেলার সদর শহর কোনটি?
উত্তরঃ নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর।
প্রশ্নঃ হুগলী জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ হুগলী জেলার সদর শহর চুঁচুড়া।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘রাঙামাটির দেশ’ বলা হয়?
উত্তরঃ বীরভূম জেলাকে ‘রাঙামাটির দেশ’ বলা হয়।
