madhyamik bengali question paper 2026

২০২৬ বাংলা (প্রথম ভাষা)
সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটপূর্ণমান: ৯০
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness, overwriting and bad handwriting. [প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।]


১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” – কোন্‌ ছদ্মবেশে?

(ক) পুলিশ(খ) পাগল(গ) বাইজি(ঘ) বৈরাগী

১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ” – ‘ধর্মভীরু’ মানুষটি কে?

(ক) রামদাস(খ) গিরীশ মহাপাত্র(গ) জগদীশবাবু(ঘ) নিমাইবাবু

১.অমৃতের মতো ছেলে পেলে ইসাবের। বাবা কতজনকে পালন করতে পারেন?

(ক) এগারোজনকে(খ) চোদ্দজনকে(গ) কুড়িজনকে(ঘ) একুশজনকে

১.৪ “আমাদের ডান পাশে ধ্বস / আমাদের বাঁয়ে…”

(ক) সমুদ্র(খ) গিরিখাদ(গ) পর্বত(ঘ) জনপদ

১.৫ ‘প্রলয়োল্লাস’ কবিতার উৎসগ্রন্থ –

(ক) অগ্নিবীণা(খ) সাম্যবাদী(গ) প্রলয়শিখা(ঘ) সর্বহারা

১.কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?

(ক) গঙ্গা তীরে(খ) যমুনা তীরে(গ) সিন্ধুতীরে(ঘ) সরযুতীরে

১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।” – কী কম থাকলে ভালো হয়?

(ক) ছন্দ(খ) অলংকার(গ) পরিভাষা(ঘ) আভিধানিক অর্থ

১.৮ “নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র…”

(ক) অন্নদাশঙ্কর রায়(খ) সুভাষ মুখোপাধ্যায়(গ) সুকুমার রায়(ঘ) সত্যজিৎ রায়

১.পরিভাষার উদ্দেশ্য হল-

(ক) কোনো বিষয়কে বর্ণনা করা(খ) অর্থ সুনির্দিষ্ট করা(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা(ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া

১.১০ রামের চেয়ে শ্যাম ভালো খেলে – রেখাঙ্কিত অংশ হল-

(ক) অপাদান কারক(খ) সম্বন্ধ পদ(গ) কর্তৃকারক(ঘ) কর্মকারক

১.১১ বাক্যে কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে –

(ক) উহ্য কর্তা(খ) সহযোগী কর্তা(গ) সমধাতুজ কর্তা(ঘ) প্রযোজক কর্তা

১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না…

(ক) দ্বন্দ্ব সমাস(খ) দ্বিগু সমাস(গ) অলোপ সমাস(ঘ) নিত্য সমাস

১.১৩ ‘ক্ষণস্থায়ী’ – পদটির সমাস হল

(ক) করণ তৎপুরুষ(খ) নিমিত্ত তৎপুরুষ(গ) ব্যাপ্তি তৎপুরুষ(ঘ) অপাদান তৎপুরুষ

১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে –

(ক) জটিল বাক্য(খ) যৌগিক বাক্য(গ) মিশ্র বাক্য(ঘ) নির্দেশক বাক্য

১.১৫ ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হল-

(ক) সরল বাক্য(খ) জটিল বাক্য(গ) যৌগিক বাক্য(ঘ) মিশ্র বাক্য

১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে –

(ক) কর্তৃবাচ্য(খ) কর্মবাচ্য(গ) ভাববাচ্য(ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৭ ‘তোমার গল্প আমি ছাপিয়ে দেব।’ এটি কোন বাচ্যের উদাহরণ?

(ক) কর্তৃবাচ্য(খ) কর্মকর্তৃবাচ্য(গ) কর্মবাচ্য(ঘ) ভাববাচ্য

২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ১x১৯=১৯

২.যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ

২.১.১ “-কী আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ!”- ভবতোষের চমকে ওঠার কারণ কী?

২.১.২ অমৃতের বয়স কত?

২.১.৩ “এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।”— কোন্ ‘ভীষণ মধুর শব্দ’ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল?

২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল” – হাসি গোপন করার কারণ কী?

২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়,” – কী নিয়ে শোরগোল পড়ে?

২.যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.২.১ “দণ্ডচারি এই মতে”- এক দণ্ড মানে কত সময়?

২.২.২ “ক্ষমা করো”- এই উক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?

২.২.৩ “প্রণমিয়া, ধাত্রীর চরণে,” – এই ‘ধাত্রীর’ পরিচয় দাও।

২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন” – আগুন ধরার কারণ কী?

২.২.৫ “আমাদের পথ নেই আর”- তাহলে আমাদের কী করণীয়?

২.যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ

২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু।”- এখানে ‘তুমি’ বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন?

২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন,” তাকে কী বলে?

২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে” – কোন্ বিষয়ে এখনও বাধা আছে?

২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?

২.যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাওঃ

২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?

২.৪.২ জনে জনে নিমন্ত্রণ করেছি- নিম্নরেখ পদটি কী জাতীয় কর্ম?

২.৪.৩ ‘আকাশবাণী’- সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো।

২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।

২.৪.৫ অলোপ সমাস কাকে বলে?

২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো।

২.৪.৭ ‘হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো।’- যৌগিক বাক্যে পরিবর্তন করো।

২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও।

২.৪.৯ ‘বাড়িতে খবর দিয়েছেন।’- কর্মবাচ্যে রূপান্তর করো।

২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।

Scroll to Top
WordPress Store Woocommerce Plugin Customization WooCommerce POS Complimentary Goods WooCommerce & POS Loyalty Management WooCommerce POS Multicurrency Woocommerce Price by Customer and User Roles WooCommerce Product Accordion Addon For Elementor WooCommerce Product Category Image Addon For Elementor WooCommerce Product Dealers & Retailers WooCommerce Product Enquiry & WooCommerce Request A Quote Plugin WooCommerce Product Featured Video Content Plugin