
কবি পরিচিতি (Poet Introduction) ( ভারভারা রাও → মূল কবিতা; শঙ্খ ঘোষ → বাংলায় অনুবাদ করেন, চারণকবি)
পেন্ড্যালা ভারভারা রাও: 1940 সালের ৩রা নভেম্বর চিন্না পেন্ডিয়ালা, ওয়ারাঙ্গল জেলার একটি তেলেঙ্গু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 1960 সালে “ওসমানিয়া” বিশ্ববিদ্যালয় থেকে তেলেঙ্গু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তেলেঙ্গু সাহিত্য পড়াতেন। সেখান থেকে তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রকাশনা সহকারী হিসাবে কাজ করার জন্য নয়াদিল্লীতে চলে যান। পরে সেই চাকরি ছেড়ে CKM কলেজ ওয়ারাঙ্গলে তেলেঙ্গু প্রভাষক হিসাবে যোগদান করেন ও পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ হন। 1998 সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।
1966 সালে সাহিথিমিথ্রুলু (সাহিত্যের বন্ধু) নামে একটি দল প্রতিষ্ঠা করেন। রাও এর প্রথম কবিতা সংকলন – চালি নেগালু (ক্যাম্পফায়ার) 1968 সালে প্রকাশিত হয়। তাঁর বিভিন্ন কবিতা সংকলনগুলির মধ্যে কয়েকটি হলো – জীবনাহি (পালস, 1970), ওরেগিম্পু (মিছিল, 1973), স্বেচ্ছা (স্বাধীনতা, 1978)। 2008 সালে “ভার ভারারাও কবিতম (1957-2007)” (ভারভারা রাওয়ের কবিতা) শিরোনামে নির্বাচিত কবিতার একটি সংকলন প্রকাশিত হয়েছিল। তাঁর কবিতা প্রায় সব ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে।
Question ‘চারণকবি’ কবিতাটির কবি হলেন – A. মুকুন্দ দাস B. গাবরিয়েল গার্সিয়া C. ভারভারা রাও D. জীবনানন্দ দাশ
উত্তর: ভারভারা রাও
Question ‘চারণকবি’ কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেন – A. কবি শক্তি চট্টোপাধ্যায় B. কবি শঙ্খ ঘোষ C. কবি অমিয় চক্রবর্তী D. কবি জয় গোস্বামী
উত্তর: কবি শঙ্খ ঘোষ
Question ভারভারা রাও-এর সম্পূর্ণ নাম- A. স্যার জে ভারভারা রাও B. ডি সিলভা ভারভারা রাও C. পেন্ড্যালা ভারভারা রাও D. এপিজে রঙ্গস্বামী
উত্তর: পেন্ড্যালা ভারভারা রাও
Question ‘চারণকবি’ বলতে বোঝায় A. পালাগানের কবি B. স্তুতিকার বা গাথাকার C. কবিয়াল D. কীর্তনীয়া
উত্তর: স্তুতিকার বা গাথাকার
Question “নিয়মকানুন যখন সব”-কী হয়? A. ফিরে আসে B. লোপাট হয় C. চালু হয় D. সংযোজন হয়
উত্তর: লোপাট হয়
Question কালো মেঘের দল কীসের ঢেউ তোলে? A. জলের B. সময়ের C. বিদ্যুতের D. বাতাসের
উত্তর: সময়ের
Question কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে- A. গলায় B. হাতে C. বুকে D. পায়ে
উত্তর: গলায়
Question ‘বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ”-কখন? A. বর্ষাকালে B. মন্বন্তরে C. রাতের আকাশে D. ঘূর্ণিপাকে
উত্তর: ঘূর্ণিপাকে
Question মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে কোথা থেকে বেরিয়ে আসছে? A. ঘর থেকে B. জনতার ভিড় থেকে C. বন থেকে D. জেলের গারদ থেকে
উত্তর: জেলের গারদ থেকে
Question জেলের গারদ থেকে কী বেরিয়ে আসছে? A. কবির কোনো লিপিকার স্বর B. কবির চিৎকার C. মায়ের কান্না D. শিশুর আর্তনাদ
উত্তর: কবির কোনো লিপিকার স্বর
Summary চারণ কবি →
- স্বৈরাচারী, অত্যাচারী শাসক (লোপাট, ফাঁস লাগানো, কয়েদ করে রাখা)
- দেশের সাধারণ জনগণ/চারণ কবি (কাঁপন লাগানো জিভে, তারই মধ্যে প্রতিবাদী সুর বেরোনো, মৃত্যুকে অবহেলা/স্পর্ধা জানানো


